Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নাঈমুর রহমান নামে এক হোটেল ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নাঈমুর রহমান নামে এক হোটেল ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত ২টার দিকে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে এলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত থাকতে পারেন। তবে কী নিয়ে বিরোধের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।