Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সাইবার হামলার কবলে এএফপি, সাময়িক বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

সাইবার হামলার শিকার হয়েছে ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। এ ঘটনায় নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে সংস্থাটির সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সাইবার হামলার শিকার হয়েছে ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। এ ঘটনায় নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে সংস্থাটির সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এএফপির অভ্যন্তরীণ এক ই-মেইলে জানানো হয়, প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে (জিএমটি ০০৩০) সাইবার হামলা শুরু হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল এএফপি ফোরাম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম ও গ্রাহক প্রতিষ্ঠান এএফপির সংবাদ, ছবি এবং অন্যান্য কনটেন্ট সংগ্রহ ও ডাউনলোড করে থাকে।

সাইবার অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির প্রযুক্তি দল। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

এদিকে, সাইবার হামলার কারণে সংবাদ ও অন্যান্য কনটেন্ট সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।