Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

বন্ধ ৩৫ কারখানা

সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজে ফেরেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজে ফেরেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।

সকালে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন শিল্প এলাকার কারখানাগুলোতে দলে দলে শ্রমিকদের প্রবেশ করতে দেখা যায়। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৭ প্লাটুন বিজিবিসহ পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

গত ২৭ অক্টোবর কালিয়াকৈরের মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি শুরু হয়। পরে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনের মধ্যে ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে সরকার।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। শ্রমিকরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে গেলে বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি শেষে শনিবার শ্রমিকরা কাজে ফেরেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।