Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

উড্ডয়নের আগে রানওয়েতে আমেরিকান এয়ারলাইন্সের ২ বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ে দিয়ে উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ৬৩৮ নম্বর ফ্লাইটের বিমানটি ২১৫২ নম্বর ফ্লাইটের বিমানের ডানায় ধাক্কা দেয়। এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, দুটি বিমানই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষে বিমান দুটির ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে।

ঘটনার পর বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কর্মীদের প্রস্তুত থাকতে বলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। পরে বিমান দুটিকে গেটে ফিরিয়ে নেওয়া হয়। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ দল বিমান দুটি পরীক্ষা করছে। ওই দুই ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে এই বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।