Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মধ্যে বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড। নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার অন্য দেশে গেছে বলে তিন কারখানার মালিক রয়টার্সকে জানিয়েছেন। তাঁদের হিসাবে, এটি মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ। এর বড় অংশ পেয়েছে ভারত।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মধ্যে বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড। নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার অন্য দেশে গেছে বলে তিন কারখানার মালিক রয়টার্সকে জানিয়েছেন। তাঁদের হিসাবে, এটি মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ। এর বড় অংশ পেয়েছে ভারত।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে কারখানা মালিকেরা জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওর নাম উল্লেখ করেন। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি ব্র্যান্ডগুলো। সময়মতো পণ্য পেতে আন্তর্জাতিক ক্রেতারা ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজিএমইএর হিসাবে, শ্রমিক অসন্তোষে পোশাক খাতের উৎপাদন ক্ষতি ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন ব্যাহত হয়েছে। সময়মতো পণ্য পাঠাতে কিছু কারখানা অতিরিক্ত সময় উৎপাদন চালানো ও বেশি খরচে আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, জ্বালানি ও কাঁচামালের ব্যয় বাড়ায় কারখানাগুলো চাপে পড়েছে। একই সময়ে ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর আশঙ্কা, পরিস্থিতি স্বাভাবিক হলেও অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশের কিছু অংশ বাংলাদেশে আর নাও ফিরতে পারে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।