Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

পটুয়াখালীর দশমিনায় বিশেষ অভিযানে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

পটুয়াখালীর দশমিনায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার কাটাখালী এলাকার হারুন আকনের ছেলে মো. আরিফ আকন (২৫), দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মনির হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৩) এবং গছানী এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আরিফ আকন ও আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। অন্যদিকে সাইফুল ইসলাম ওরফে সাইদুল বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি।

দশমিনা থানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অভিযোগসংক্রান্ত একটি ঘটনার পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার (২০ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মামলার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।