Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৪৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে স্বর্ণের দামে উল্লেখযোগ্য হ্রাস এসেছে।

কমেছে রুপার দামও

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা।

এর আগে বাজারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ২৯০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ১৮০ টাকা।

স্থানীয় বাজারে মূল্যবান ধাতুর দামের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে স্বর্ণ ও রুপার নতুন এই মূল্যতালিকা কার্যকর করেছে বাজুস।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।