Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন

নিজের সম্পত্তির সব আয় মানুষের কল্যাণে ব্যয়ের ঘোষণা রজনীকান্তের

নিজের সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। সম্প্রতি চেন্নাইয়ে তাঁর রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার পুরোনো একটি ভিডিও।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

নিজের সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। সম্প্রতি চেন্নাইয়ে তাঁর রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার পুরোনো একটি ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রজনীকান্ত জানান, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপটি তিনি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের নামে হস্তান্তরের ব্যবস্থা করেছেন। নিজের উইলেও এ বিষয়ে সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছেন তিনি।

ভিডিওতে অভিনেতা বলেন, তাঁর মৃত্যুর পর সম্পত্তিটি ট্রাস্টের অধীনে চলে যাবে। সেখান থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। পরিবারের সদস্যদের জন্য এই সম্পত্তির আয় থেকে কোনো অর্থ রাখা হবে না।

রজনীকান্ত বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। একসময় দর্শকেরা সামান্য অর্থ খরচ করে তাঁর সিনেমা দেখতেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই তিনি সম্পত্তিটি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেতার ভাষায়, চাইলে যেকোনো সময় উইল পরিবর্তন করা সম্ভব। কিন্তু প্রকাশ্যে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কাজের সিদ্ধান্ত নিলে তা দ্রুত বাস্তবায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন রজনীকান্ত। পরে সম্পত্তি ও উইলসংক্রান্ত নথিপত্র শ্যালক বরদাচার্যের কাছে হস্তান্তর করেন বলে ভিডিওতে জানান।

১৯৮৯ সালে চালু হওয়া রাঘবেন্দ্র মণ্ডপ দীর্ঘদিন ধরে রজনীকান্ত ও তাঁর ভক্তদের বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।

সম্প্রতি বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে মণ্ডপটির জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথা উঠে আসে। তবে পুরো স্থাপনাটি হোটেলে রূপান্তর করা হবে, নাকি এর একটি অংশ ব্যবহার করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত রয়েছেন রজনীকান্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় তাঁকে দেখা যাবে। পাশাপাশি অশ্বথ মারিমুথুর পরিচালনায় ‘ধর্মন’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। ছবিটির তৃতীয় ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।