Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

শি-পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিবিসির বরাতে প্রকাশিত খবরে বলা হয়, বৈঠক শেষে ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। এর আগে বৈঠকস্থল থেকে বেরিয়ে যায় তার গাড়িবহর। অন্যদিকে, বৈঠক শেষে স্থান ত্যাগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে প্রতিবেদনে জানানো হয়, তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠকটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়। আলোচনা শেষে কোনো নেতাই সাংবাদিকদের সামনে বক্তব্য দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শি জিনপিংকে পুতিনের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে ইরান ও ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

তবে বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত না হওয়ায় আলোচনার বিষয়বস্তু, সম্ভাব্য সমঝোতা কিংবা সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।