Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-০১) একটি দল তাকে গ্রেপ্তার করে।

এসআরবি সদর দপ্তরের একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম কালবেলা জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এই মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ-সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে অভিযোগ করা হয়, সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের আর্থিক লেনদেনের যোগসূত্রও পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট আবেদনে আরও বলা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন কিংবা অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে হিসাবগুলো অবরুদ্ধ করা না হলে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধভাবে অর্জিত অর্থ আইনগত প্রক্রিয়ায় জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া পৃথক এক আদেশে ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনসহ তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। নিষেধাজ্ঞার আওতায় তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের নামও উল্লেখ করা হয়।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।