Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে ভোর ৫টা ৪৫ মিনিটে ঘন কুয়াশায় নদীপথের দৃষ্টিসীমা কমে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এতে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দৌলতদিয়া প্রান্তের ৩, ৪ ও ৭ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। এ নৌরুটে মোট ১০টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ৮টা ৫ মিনিটে কুয়াশা কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।