রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু বীর প্রতীককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলায় নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযানের পর তাঁকে উত্তরায় এসআরবির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
নজরুল ইসলাম হিরু একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চার মেয়াদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।
পরপর দুই দিনে আওয়ামী লীগের সাবেক দুই গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।