Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ১৩৩টি দেশ ভোট দিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ১৩৩টি দেশ ভোট দিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে অনুমোদন পায়।

প্রস্তাবটির বিরোধিতা করে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, মিসর, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতারসহ মোট ৩৩টি দেশ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করেছে অথবা এ শাস্তির প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, অপরাধ প্রতিরোধ কিংবা অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর ভূমিকা রাখে—এমন পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

জাতিসংঘের অবস্থান হলো, একবিংশ শতাব্দীতে মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তির কোনো স্থান থাকা উচিত নয়। এ অবস্থান থেকেই সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশকে মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিত করার আহ্বান জানিয়ে আসছে।

সর্বশেষ প্রস্তাবের ভোটাভুটিতে বিপুলসংখ্যক দেশের সমর্থন বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার পক্ষে আন্তর্জাতিক অবস্থানকে আবারও সামনে এনেছে। তবে বাংলাদেশ এ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট না দিয়ে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।