Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুর শহরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ফরিদপুর শহরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. কালাচাঁদ (৫০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের পাশে বাসটি দাঁড় করানো ছিল। এ সময় চালক কালাচাঁদ বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আগুন লাগার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মোটর ওয়ার্কশপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। তিনি জানান, আগুন দেওয়ার সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়।

তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডে নিহত বাসচালকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।