Skip to content
সর্বশেষ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

বরিশালে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ১৬১ জনের বিরুদ্ধে মামলা

মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে নগরীর পুলিশ লাইন রোড এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিলকারীরা সড়কে অবস্থান নিয়ে কয়েক সেকেন্ড স্লোগান দেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মিছিলের নেতৃত্ব দেওয়া আব্দুর রাজ্জাকের সহযোগী আব্দুল মান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নামও মামলার এজাহারে রয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।