Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

শামীম ওসমান ও রেজাউল করিমের তিন বাড়িতে হামলা-আগুন

নারায়ণগঞ্জ ও পিরোজপুরে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একটি এবং পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে এসব হামলা চালানো হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

নারায়ণগঞ্জ ও পিরোজপুরে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একটি এবং পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে এসব হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় শামীম ওসমানের বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। একপর্যায়ে তারা বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি ভবনে হামলার অভিযোগে আয়োজিত বিক্ষোভের একপর্যায়ে এসব ঘটনা ঘটে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।