Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি ‘দেশবিরোধী অপশক্তি’ গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি ‘দেশবিরোধী অপশক্তি’ গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অধিবেশনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্য দেশের নাগরিকদের অনুপ্রাণিত করেছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা ও সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ জানান।

অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পর স্পিকার অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

চতুর্থ অধিবেশনে পাস হয়েছে ৪ বিল

গত ৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ে চারটি বিল উত্থাপন ও চারটি বিল পাস করা হয়। পাশাপাশি তিনটি সংসদীয় কমিটি এবং একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ জমা পড়ে। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৭টি প্রশ্নের উত্তর দেন।

অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টির উত্তর দেওয়া হয়।

এ ছাড়া সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা একাধিক নোটিশ দেন, যার অধিকাংশ গৃহীত ও আলোচিত হয়।

সবশেষে স্পিকার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।