Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
পর্যটন

সাধারণ পাসপোর্টে সুবিধা শুধু মালদ্বীপে

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তালিকা অনুযায়ী, এসব দেশের মধ্যে শুধু মালদ্বীপের সঙ্গে চুক্তিতে সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন। অন্য ৩৩ দেশের ক্ষেত্রে এ সুবিধা পাসপোর্টের ধরন অনুযায়ী নির্ধারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তালিকাটি পররাষ্ট্রসচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তালিকা অনুযায়ী, এসব দেশের মধ্যে শুধু মালদ্বীপের সঙ্গে চুক্তিতে সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন। অন্য ৩৩ দেশের ক্ষেত্রে এ সুবিধা পাসপোর্টের ধরন অনুযায়ী নির্ধারিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তালিকাটি পররাষ্ট্রসচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

মালদ্বীপের সঙ্গে চুক্তির আওতায় দুই দেশের সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া একে অন্যের দেশে যেতে পারবেন। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে দুই দেশের নাগরিকদের জন্যই এই সুবিধা প্রযোজ্য হবে না।

কূটনৈতিক ও অফিশিয়াল—উভয় ধরনের পাসপোর্টধারীদের জন্য ৩১টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের চুক্তিতে ভিসা অব্যাহতি কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী, ওই দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বাংলাদেশে আসতে পারবেন। বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও ওই দুই দেশে একই সুবিধা পাবেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।