Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

বিএনপির সংসদ সদস্যদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৫৫ মিনিটে।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বৈঠক পরিচালনা করেন। এ সময় মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকে দলটির সংসদ সদস্যরা অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানান, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের চলমান পরিস্থিতি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগেও সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি বিএনপির সংসদীয় দলের দ্বিতীয় বৈঠক।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারই চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।