Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

সহিংসতা মোকাবিলায় ঐক্যের আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য জানান, মাগরিবের আগে ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। এ সময় তাঁদের সঙ্গে অন্য কেউ উপস্থিত ছিলেন না।

ওই সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা।

এ ছাড়া দেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মতপার্থক্য দূরে রেখে জাতীয় ঐক্যের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে দাবি করেন ওই সংসদ সদস্য।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া গেছে।

বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি এবং একটি থানায় অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতির মধ্যেই সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতার এই বৈঠক অনুষ্ঠিত হলো। তবে বৈঠকের বিষয়ে দুই নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।