সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জেলায় সফরে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে ঊর্ধ্বতন এই তিন কর্মকর্তা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সফর।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।