Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা।

দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর পরিবারের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় করে রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদীন জানান, বিকেল ৪টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং অতিক্রম করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের চিকিৎসা চলছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।