Skip to content
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে দল সুসংগঠিত করে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের এ নির্দেশনা দেন।

গত ১ নভেম্বর বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করে। শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।