Skip to content
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

ডিসেম্বরে মিলছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

চলতি বছরের ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ। এক দিনের বাড়তি ছুটি নিতে পারলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

চলতি বছরের ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ। এক দিনের বাড়তি ছুটি নিতে পারলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিন এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।

তবে টানা চার দিনের এই ছুটির সুযোগ কাজে লাগাতে চাইলে ১৭ ডিসেম্বরের (বৃহস্পতিবার) ছুটিটি আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে। বিশেষ করে যারা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য বছরের শেষ দিকে এটি হতে পারে দারুণ এক সুযোগ।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।