Skip to content
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
লাইফস্টাইল

কেন কারো কারো জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট?

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে ব্যতিক্রমও আছে। কেউ কেউ মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়েও পরদিন বেশ সতেজ ও কর্মক্ষম থাকেন। বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে থাকতে পারে বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্য।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজির অধ্যাপক অ্যামি পিউ বার্নার্ড এমনই একজন। দীর্ঘদিন ধরেই তার কম ঘুমের অভ্যাস। সাধারণত রাত ১০টার দিকে ঘুমাতে যান এবং ভোর সাড়ে ৪টার দিকে জেগে ওঠেন। কখনো ঘুম আসতে দেরি হলে তার ঘুমের সময় পাঁচ ঘণ্টায় নেমে আসে। তারপরও পরদিন কুকুর নিয়ে হাঁটা, এক ঘণ্টা ব্যায়াম এবং সকাল ৮টার আগেই দেড় ঘণ্টা কাজ শেষ করেন তিনি।

২০১৯ সালে বার্নার্ড জানতে পারেন, তার কম ঘুমের পেছনে রয়েছে একটি জিনগত পরিবর্তন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর গবেষকেরা ঘুমের সময় নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত এমন একটি জিনগত পরিবর্তন শনাক্ত করেছিলেন। এর বাহকেরা সাধারণত চার থেকে সাড়ে ছয় ঘণ্টা ঘুমিয়েই স্বাভাবিকভাবে চলতে পারেন।

এ ধরনের বিরল বংশগত বৈশিষ্ট্যের নাম ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’ (এফএনএসএস)। পরবর্তী সময়ে এ বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি জিনগত পরিবর্তন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।