‘অনিবার্য পরিস্থিতির’ কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে দেশটির সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা ছিল। দুই দেশের সুবিধাজনক সময়ে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কালবেলাকে এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফর স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে সফরের তারিখ জানানো হয়েছিল।
এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে সেটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।