Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন

প্রযোজকের পোস্ট ঘিরে গুঞ্জন

শাকিব খানের ‘মোহাব্বাত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন মাত্র একটি শব্দ—‘নেক্সট’।

প্রযোজকের এমন ইঙ্গিতপূর্ণ পোস্টের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, শাকিব খানের আসন্ন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে কিয়ারাকে।

তবে বিষয়টি নিয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা গেছে, আরশাদ আদনানের শেয়ার করা ছবিটি আন্তর্জাতিক সাময়িকী ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের। সেখানে কিয়ারাকে কমলা রঙের পোশাক, রঙিন স্ট্রাইপের টপ এবং বেইজ রঙের ক্যাপ পরা অবস্থায় দেখা যায়। ক্যাপটিতে ইংরেজিতে লেখা ছিল ‘SOBO PERSON’।

এর আগে শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ পরিচালিত দুটি সিনেমাতেই বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এই সিনেমার মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর।

পরবর্তী সময়ে ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

এই ধারাবাহিকতায় ‘মোহাব্বাত’ সিনেমাতেও দেশের বাইরের কোনো জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হতে পারে বলে আগে থেকেই আলোচনা চলছিল। সম্ভাব্য নায়িকা হিসেবে ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনয়শিল্পীর নামও উঠে আসে।

এবার প্রযোজকের ‘নেক্সট’ লেখা পোস্টের পর সেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

‘কবির সিং’সহ একাধিক জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন কিয়ারা। ফলে শাকিব খানের সঙ্গে তাঁর সম্ভাব্য জুটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তবে আরশাদ আদনানের পোস্টটি ‘মোহাব্বাত’ সিনেমার নায়িকা নির্বাচনের ইঙ্গিত কি না, তা এখনো নিশ্চিত নয়।

শাকিব খানের বিপরীতে সত্যিই কিয়ারা আদভানিকে দেখা যাবে, নাকি অন্য কোনো অভিনেত্রী চূড়ান্ত হবেন—সেটি জানতে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।