Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

কুমিল্লায় আ.লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের অফিসে আগুন

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক বিক্ষোভ মিছিল থেকে এসব স্থানে আগুন দেওয়া হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক বিক্ষোভ মিছিল থেকে এসব স্থানে আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এ বিক্ষোভ হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। সেখানে স্লোগান দেওয়ার একপর্যায়ে আগুন জ্বালানো হয়।

একই রাতে আরেকটি মিছিল থেকে মুন্সেফবাড়ি এলাকায় বাহাউদ্দিন বাহারের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে আগুন দেওয়া হয়। দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কয়েকজন যুবক বাইরে থেকে কাগজে আগুন ধরিয়ে দেন। আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। ঘটনার সময় বাড়ি ও কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট এবং ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারিতেও আওয়ামী লীগের কার্যালয় ও বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।