Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, মালিককে হত্যা করে ব্যাটারি-চার্জার লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজের মালিক অহিদুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গ্যারেজ থেকে বিপুলসংখ্যক ব্যাটারি, চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজের মালিক অহিদুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গ্যারেজ থেকে বিপুলসংখ্যক ব্যাটারি, চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা গ্যারেজের মালিক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে।

পরে গ্যারেজে থাকা ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রশি দিয়ে বাঁধা অবস্থায় থাকা স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। এ সময় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।