Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বিশেষজ্ঞ কমিটি গঠনের ব্যবস্থা নিতে হবে।

জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

রিটে বলা হয়, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে। গবেষণায় অংশ নেওয়া শিশুদের দৈনিক গড় স্ক্রিন ব্যবহারের সময় প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা।

গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ঘাটতি ও স্থূলতার সম্পর্ক রয়েছে। পাশাপাশি শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও তুলে ধরা হয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে আদালত এখনই শিশুদের ফেসবুক বা ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করেননি; ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।