Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করেছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করেছেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তার খাগড়াছড়ির বাড়ির চারপাশে পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সঙ্গে ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালানো হয়।

ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র-জনতাকে ভয় দেখাতে পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরানো যাবে না। বরং এ ধরনের ঘটনা তাদের আন্দোলন ও অবস্থানকে আরও দৃঢ় করবে।

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান ডাকসু ভিপি।

তবে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ এবং ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ বা স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।