Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বর্ণিল সাজে, ঢাকঢোলের বাদ্যে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‍্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বর্ণিল সাজে, ঢাকঢোলের বাদ্যে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‍্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য আজ গৌরবের দিন। দুই দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় সবাই আনন্দিত ও আবেগাপ্লুত।

র‍্যালিতে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরাও বিদ্যালয়জীবনের নানা স্মৃতি ও আবেগ-অনুভূতি তুলে ধরেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের একসঙ্গে পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন।

শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।