Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

দেশে হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৮

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে নয়জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছেন।

এ নিয়ে দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৪৭ জনের। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।

সন্দেহজনক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৫০৩ জন। এরপর চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুরে ১৮ জন মারা গেছেন।

অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকায় সর্বোচ্চ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।