Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

দুর্ভোগে যাত্রীরা

ঢাল-তলোয়ার নিয়ে টেকেরহাটে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) ভোরে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। শনিবার গভীর রাত থেকে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) ভোরে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।

শনিবার গভীর রাত থেকে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যানবাহন ও মালামালের ক্ষতি না করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত টেকেরহাটে অবরোধ চলছিল।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।