Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

এক্সক্লুসিভ

বিমান নয়, বেনাপোল দিয়েই পায়ে হেটে ফিরবেন শেখ হাসিনা!

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল–বেনাপোল সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে তিনি কবে, কোন পথে বা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি সংবাদমাধ্যমটি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল–বেনাপোল সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে তিনি কবে, কোন পথে বা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি সংবাদমাধ্যমটি।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আরও কয়েকটি সীমান্তপথ ঘুরে দেখেছেন। সংশ্লিষ্টদের ধারণা, বৈধ পাসপোর্ট না থাকায় শেখ হাসিনার পক্ষে আকাশপথে দেশে ফেরা সম্ভব হবে না। এ কারণেই স্থলপথে ফেরার বিকল্প নিয়ে আলোচনা চলছে।

শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ২০২৪ সালের ২২ আগস্ট বাতিল করা হয়। পরে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ঢাকায় ফেরার জন্য দিল্লিতে একটি উড়োজাহাজ পাঠাতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, জবাবে বাংলাদেশ সরকার জানায়, তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

সংবাদমাধ্যমটির মতে, শেখ হাসিনার দেশে ফেরা ও তাঁকে প্রত্যর্পণের প্রশ্ন ঢাকা ও নয়াদিল্লি উভয়ের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিষয়টি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকেও আরও জটিল করে তুলতে পারে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।