Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিজিবি সূত্রের ধারণা, উদ্ধার করা বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়ে থাকতে পারে। একটি চক্র মিয়ানমার থেকে এসব সরঞ্জাম নিয়ে এসেছে বলেও সন্দেহ করা হচ্ছে।

তবে অস্ত্র ও বিস্ফোরকগুলোর উৎস এবং সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।