Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

চতুর্থ ধাপের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজের অবস্থার কথা

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তার দাবি, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ক্যানসার চতুর্থ ধাপে পৌঁছেছে। তবে গুরুতর অসুস্থতার মধ্যেও সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ করেন শামীম ওসমান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তার দাবি, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ক্যানসার চতুর্থ ধাপে পৌঁছেছে। তবে গুরুতর অসুস্থতার মধ্যেও সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ করেন শামীম ওসমান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

আলোচনায় শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে সাবেক এই সংসদ সদস্য বলেন, তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে কেউ কেউ আনন্দিত হতে পারেন। তবে নিজের অসুস্থতা নিয়ে কাউকে উল্লসিত না হওয়ার আহ্বান জানান তিনি।

শারীরিক অসুস্থতার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শামীম ওসমান। তার ভাষ্য, ব্যক্তিগত অসুস্থতার চেয়েও দেশের বর্তমান পরিস্থিতি তাকে বেশি ভাবাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি এবং পকেট কমিটি গঠনের কারণে দলটি ক্রমেই দুর্বল হয়ে পড়েছে।

শামীম ওসমানের মতে, কেন্দ্রীয় পর্যায়ের ভুল সিদ্ধান্তের পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিভাজনও সাংগঠনিক শক্তি কমিয়ে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দলীয় ঐক্য ও সাংগঠনিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান।

তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘটনা প্রত্যক্ষ করতে চান। আর জীবদ্দশায় সেটি দেখতে না পারলে তার আক্ষেপ থেকে যাবে।

তবে শামীম ওসমানের ক্যানসারের ধরন, চিকিৎসা কিংবা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার অসুস্থতার বিষয়টি মূলত অনলাইন টকশোতে দেওয়া নিজের বক্তব্যের ভিত্তিতে জানা গেছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।