Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলা

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার বাসায় যান।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার বাসায় যান।

এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।

পুলিশের ওই কর্মকর্তা জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ওই পরোয়ানা তামিল করতেই তিনি এসেছেন।

২০১৮ সালে দায়ের করা মামলা

২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল।

মামলার অপর দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

হাইকোর্টের স্থগিতাদেশের পরও পরোয়ানা তামিলের উদ্যোগ

জানা গেছে, হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২০২৭ সালের ২৭ জানুয়ারি।

তবে মামলার কার্যক্রম স্থগিত থাকার পরও পুরোনো গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট গ্রেপ্তারি পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল বলে জানা গেছে।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন জেলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়।

২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একাধিক মামলায় আদালতের রায়ের পর কারাভোগও করেছেন মাহমুদুর রহমান। বিচার শেষ হওয়ার আগেও দুই দফায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে যেতে হয়।

রাজনৈতিক মামলা প্রত্যাহারের পরও চলছে বিচারিক কার্যক্রম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী জাতীয়

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।