Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধনের এক দিন আগে দুই দেশের শীর্ষ নেতারা এ বৈঠকে বসেছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধনের এক দিন আগে দুই দেশের শীর্ষ নেতারা এ বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এর আগে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।