Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ করেন তিনি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ করেন তিনি।

নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। সেখানেই পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

তাঁর এই বক্তব্যে স্পষ্ট, হামলার অভিযোগের পরও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই তাঁর।

এদিকে স্থানীয়ভাবে হামলার পেছনে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে নুসরাত নিজেই হামলাকারীদের পরিচয় জানেন না বলে উল্লেখ করেছেন। ফলে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলায় বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের অগ্রগতির তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।