Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়া উদ্দিন সিকদার

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সিকদার। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ৮(১) ধারা অনুযায়ী মো. জিয়া উদ্দিন সিকদারকে কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর যোগদানের তারিখ থেকে নিয়োগের মেয়াদ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. জিয়া উদ্দিন সিকদার তাঁকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি জানান, বরিশাল নগরের পরিকল্পিত উন্নয়ন এবং নাগরিকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। নগরবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, বরিশাল নগরের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৫ সালের ২৬ নভেম্বর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল পাস হয়। একই বছরের ১০ এপ্রিল ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ গেজেট আকারে প্রকাশিত হয়।

নতুন এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জিয়া উদ্দিন সিকদারের নিয়োগের মধ্য দিয়ে বরিশালের পরিকল্পিত নগর উন্নয়ন কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।