Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩ বেসামরিক নাগরিক, আহত ৫৮

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত ৭৩ ঘণ্টায় সংঘটিত হামলায় অন্তত ৩৩ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। দেশটির সশস্ত্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলার অভিযোগ তুলেছে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত ৭৩ ঘণ্টায় সংঘটিত হামলায় অন্তত ৩৩ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। দেশটির সশস্ত্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলার অভিযোগ তুলেছে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ খবর পাওয়া গেছে।

মানবাধিকার সংগঠনটির দাবি, গত ৭৩ ঘণ্টায় তাইজের বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে অন্তত ১৩৩টি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ সময় আবাসিক এলাকাগুলোতে ২১৬টি ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করা হয়।

প্রতিবেদনে গত শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে সংঘটিত একটি হামলার কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, হুথিদের ওই হামলায় প্রায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হন। এ ছাড়া অন্তত ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

তবে হামলার দায় নিয়ে বিরোধপূর্ণ বক্তব্য পাওয়া গেছে। হুথিরা দাবি করেছে, সৌদি আরবের বিমান হামলায় বাজারে হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক কর্তৃপক্ষ এ ঘটনার জন্য হুথিদের দায়ী করেছে।

দুই পক্ষের এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সাম্প্রতিক সহিংসতার মধ্যে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। পাশাপাশি ১২টি বাড়িতে অভিযান চালানো হয়েছে। হামলায় বেসামরিক যানবাহন ও চিকিৎসাসেবার স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে অব্যাহত গোলাবর্ষণ ও নিরাপত্তাহীনতার কারণে তাইজের মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে সতর্ক করেছে সংগঠনটি।

তাদের মতে, চলাচলে বিধিনিষেধের পাশাপাশি খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। একই সঙ্গে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।