Skip to content
সর্বশেষ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত বিদ্যুৎ উৎপাদন

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। রোববার রাতে চালানো এ হামলায় গ্যাসক্ষেত্রটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। রোববার রাতে চালানো এ হামলায় গ্যাসক্ষেত্রটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

কুর্দিস্তানের আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অচল হয়ে পড়েছে।

সুলায়মানিয়া প্রদেশের চামচামাল জেলায় অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করে থাকে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কারণে সেখানে গ্যাস উৎপাদনও বন্ধ রাখা হয়েছে।

এদিকে হামলার ঘটনা তদন্তে কুর্দিস্তানের আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরাকের নিরাপত্তা গণমাধ্যম সেল জানিয়েছে, প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌথ তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সংস্থাটির প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ড্রোন হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।

গ্যাসক্ষেত্রটির উৎপাদন কবে নাগাদ পুনরায় শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সময়সীমা জানানো হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা অনিশ্চিত রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।