Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩৮৫।

গত ১৫ মার্চ থেকে দেশে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত ৫৩০ জনের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।