Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন পুলিশ হেফাজতে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার একটি রেস্টুরেন্ট ঘেরাও করে তাদের আটক করা হয়। পরে তাদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক অন্য দুজন হলেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন মুন ও ইলিয়াস হোসেন বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিলেন ওই তিনজন। এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, তিনজনকে বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কিংবা কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে ছাত্রদলের নেতাকর্মীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।