Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

মারধরের শিকার রমযান আলী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার উদ্দেশ্যে বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন রমযান আলী। এ সময় অপরিচিত এক ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তা রমযানের শরীরে লাগে। ঘটনার প্রতিবাদ করলে ওই ব্যক্তি উল্টো তাকে কয়েক দফা মারধর করেন। একপর্যায়ে রমযানকে একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা ডেইরি গেট এলাকায় জড়ো হন। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতি রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি দল কাজ করছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিশমাইল এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।