Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যা জানাল ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং তাকে ফেরত পাঠাতে ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয় বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ এখনো পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং তাকে ফেরত পাঠাতে ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয় বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ এখনো পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

তিনি বলেন, কোনো নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।

শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধের বিষয়ে জয়সওয়াল জানান, ভারতের প্রচলিত আইন, নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি।

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন।

তবে তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারতের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আসতে হবে।

প্রত্যর্পণের অনুরোধ এখনো পর্যালোচনাধীন

২০২৪ সালের ডিসেম্বর থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পরও এ দাবি পুনর্ব্যক্ত করে ঢাকা।

অন্যদিকে, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে মামলার অভিযোগ ও আদালতের রায় প্রত্যাখ্যান করে আসছেন তিনি।

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির অবস্থান ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।