Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন

রাজধানীর লালবাগ এলাকায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীর লালবাগ এলাকায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই বহুতল ভবনে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় অগ্নিনির্বাপণকারী দল।

রাত ১১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট অভিযানে যোগ দেয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।