Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

ছিনতাইয়ের মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক

রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে দুইবার ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। প্রথমবার ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার দিনেই আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হন তিনি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে দুইবার ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। প্রথমবার ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার দিনেই আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এলাকাটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।

গাউস রহমান পিয়াস জানান, ছিনতাইকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর আগে গত ১৭ নভেম্বর বেলা ১১টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন এই সাংবাদিক। ওই ঘটনায় এক ছিনতাইকারী তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঘটনার দিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পিয়াস। পরে ২৩ নভেম্বর বিকেলে একই ঘটনায় মামলা করেন তিনি। এর কয়েক ঘণ্টা পর আবারও ছিনতাইকারীদের কবলে পড়েন।

পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও হতাশা ব্যক্ত করেছেন তিনি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।