Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

কুড়িগ্রাম ও চট্টগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী ও চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কুড়িগ্রামের ফুলবাড়ী ও চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান চৌধুরী (৬৯) এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান (৬৮)।

কুড়িগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আতাউর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আতাউর রহমান চৌধুরী কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কলমদারটারী গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন আতাউর রহমান চৌধুরী।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

সোমবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে শেখ মোহাম্মদ আতাউর রহমানের বিরুদ্ধে মিরসরাই থানায় তিনটি মামলা রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।